1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সাইবার ও এআই-নির্ভর অপরাধ দমনে পেশাগত দক্ষতা উন্নয়নই সর্বোচ্চ অগ্রাধিকার : সিআইডি প্রধান প্রধানমন্ত্রী বলেন, উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন এর উপর গুরুত্ব দেয়া হয়েছে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে – আবদুল আউয়াল মিন্টু বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করা হয়েছে নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের মজুতের কোনো বড় সংকট নেই সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

সাইবার ও এআই-নির্ভর অপরাধ দমনে পেশাগত দক্ষতা উন্নয়নই সর্বোচ্চ অগ্রাধিকার : সিআইডি প্রধান

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

আজ বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে সিআইডি সদর দপ্তর, ঢাকায় “AI-Based Cyber Investigation: Current Status and Future Development Direction” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। KOICA (Korea International Cooperation Agency) এবং সিআইডির যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত কর্মশালার উদ্বোধন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের অন্যতম শর্ত হলো কার্যকরভাবে সাইবার অপরাধ দমন করা। সাইবার ও এআই-নির্ভর অপরাধ মোকাবিলায় কেবল প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমেই সঠিক বিচার নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই—প্রশিক্ষণ ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি KOICA-কে এই গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও উল্লেখ করেন, KOICA দীর্ঘদিন ধরে সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, সিপিসি সাইবার পুলিশ সেন্টার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে আসছে। পাশাপাশি চট্টগ্রামে একটি নতুন ডিজিটাল ফরেনসিক সেন্টার নির্মাণাধীন রয়েছে, যা আগামী জুলাই মাসে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ডিজিটাল যুগে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এসব উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উক্ত কর্মশালার গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন Professor Kim Gibum, Project Manager, Sungkyunkwan University, Republic of Korea।

উদ্বোধনী কর্মশালায় চারজন বিশেষজ্ঞ বক্তা বক্তব্য প্রদান করেন। তাঁরা হলেন, Professor Kim Gibum, Project Manager, Sungkyunkwan University, Korea; Shin Sumin, Digital Forensic Expert, Korea; Mohammad Shamsul Hoque, DIG (Forensic), CID; এবং Suman Ahmed Sabir, Chief Information Officer, Fiber@Home।

বক্তারা এআই-সম্পর্কিত অপরাধ ও পেনাল পলিসি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বাংলাদেশে এআই-নির্ভর অপরাধ তদন্তের বর্তমান অবস্থা বিশ্লেষণ করেন এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। এআই প্রযুক্তি অপরাধ দমন কার্যক্রমকে আরও দ্রুত, নির্ভুল ও তথ্যনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ফলে এটি শুধু একটি চ্যালেঞ্জ নয়, বরং তদন্ত কার্যক্রমকে আধুনিক ও কার্যকর করার একটি বড় সুযোগ হিসেবেও বিবেচিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন পর্যায়ের মোট ৮৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

সিআইডি এবং KOICA-এর যৌথ উদ্যোগে “Safer Cyber Space for Digital Bangladesh: Enhance National and Regional Investigation Capability of Bangladesh Police” শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো ডিজিটাল বাংলাদেশে একটি নিরাপদ ও সুরক্ষিত সাইবার স্পেস নিশ্চিত করা। একই সঙ্গে সাইবার অপরাধ দমন কার্যক্রমকে আরও কার্যকর ও দক্ষ করার লক্ষ্যে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ পুলিশের তদন্ত সক্ষমতা উন্নয়ন করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com