1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রম চালু করা সম্পর্কে চীনা প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ অনুষ্ঠিত সাইবার ও এআই-নির্ভর অপরাধ দমনে পেশাগত দক্ষতা উন্নয়নই সর্বোচ্চ অগ্রাধিকার : সিআইডি প্রধান প্রধানমন্ত্রী বলেন, উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন এর উপর গুরুত্ব দেয়া হয়েছে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে – আবদুল আউয়াল মিন্টু বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করা হয়েছে

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের পিতার (শ্বশুর) শহীদুল ইসলামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শহীদুল ইসলামের অসুস্থতার বিষয়ে জানামাত্র তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।

অত:পর আজ ২৫ এপ্রিল (শনিবার) “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে যায়। প্রতিনিধি দলটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। তারা শহীদুল ইসলামের চিকিৎসার খোঁজ নেয় এবং চিকিৎসা সহায়তাও প্রদান করে।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, ড্যাব কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ডা: এম আর হাসান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।

উল্লেখ্য, শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের পরিবার একের পর এক শোকের ভার বহন করছে। তার স্ত্রী ইতোমধ্যে স্বামী ও মাকে হারিয়েছেন, আর বর্তমানে তার পিতা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এপ্রিল ২৫, ২০২৬ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com