বিশেষ প্রতিবেদন :
নিজের প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়-এ শিক্ষার্থীদের সঙ্গে উষ্ণ ও প্রাণবন্ত মতবিনিময়ে অংশ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারুণ্যের ভাবনা, উচ্চশিক্ষার উন্নয়ন এবং আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী। এ সময় উচ্চশিক্ষা, কর্মসংস্থান, গবেষণা, গণতান্ত্রিক চর্চা ও আগামীর বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের নানা প্রত্যাশা ও ভাবনার বিষয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।
মঙ্গলবার, মে ১২, ২০২৬