1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৮ (আট) জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি

ভৈরবে নৌকা ডুবির ঘটনায় আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল

  • আপডেটের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২২২ বার ভিউ

বিশেষ সংবাদ:
কিশোরগঞ্জের ভৈরবে নৌকা ডুবির ঘটনায় প্রায় ৫ ঘণ্টা পর আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ নিয়ে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার হলো।

শনিবার সকাল আটটা থেকে দ্বিতীয় দফায় উদ্ধার কাজ শুরু হয়। দুপুর ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন।

তিনি জানান, যে দুজনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ১ জন নারী ও ১ জন কিশোরী।

আজিজুল হক বলেন, নিখোঁজদের খুঁজতে ডুবুরিদল তাদের সাধ্যমত কাজ করছে। ফায়ার সর্ভিস ও বিাইডব্লিউটি এর ৭ জন ডুবুরি তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নৌকাটির খোঁজ মিলেছে। উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

এছাড়াও নৌ থানা পুলিশ, বিআইডব্লিউটি, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের চারটি টিম কাজ করছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, শুক্রবার বিকালে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বলগেটের ধাক্কায় যাত্রীসহ একটি নৌকা ডুবে যায়। এতে গতকালকেই একজন মৃত ও ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ আরও অন্তত ঘটনায় ৮ জন নিখোঁজ হয়। শনিবার দুজনের মৃতদেহ উদ্ধার হলো। অর্থাৎ এখন পর্যন্ত আরও ৬ জন নিখোঁজ রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com