1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

সিরিয়ায় অবস্থিত ইরানি কনস্যুলেটের এনেক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৮০ বার ভিউ

বিশেষ সংবাদ:
সিরিয়ায় অবস্থিত ইরানি কনস্যুলেটের এনেক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন কমান্ডারসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামাসকাসে ইসরাইলি বিমান বাহিনী এ হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদী ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। তবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরাইল।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ইরানের কনস্যলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে। হামলার পরপর ভবনটি থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। এমনকি ভবনের ভেতর যারা ছিলেন, তাদের সবাই আহত ও নিহত হয়েছেন।

তবে ইসরাইলি হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবারি এবং তার পরিবারের কোনো ক্ষতি হয়নি। কনস্যুলেটের যে ভবনটিতে হামলা হয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন না।

এর আগে, গত সপ্তাহে সিরিয়ার আরেকটি বড় হামলা চালিইয়েছে ইসরাইল। ওই হামলায় নিহত হয়েছেন ৫৩ জন। তাদের মধ্যে ৩৮ সিরীয় সেনা এবং সাতজন হিজবুল্লাহ যোদ্ধা ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com