1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশের মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার মোরেলগঞ্জে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর নিহত ৭ জনের জনাজা হলো এক সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর: বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহ্দী আমিন বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে প্রত্যেক পরিবার পাচ্ছে ৩ লাখ ৩৫ হাজার টাকা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় চীন সক্রিয়ভাবে কাজ করছে চট্টগ্রামের ভাটিয়ারিতে জলিল টেক্সটাইল মিলস্ লিঃ এর জমি বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর চুক্তি স্বাক্ষর আরএমপির পবা থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়া প্রতিরোধে অভিযান ও গণসচেতনতামূলক প্রচার কার্যক্রম

শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে ৯.৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করল ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে ৯.৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করল ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি।

শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী গোপীনাথ তরনীদাসের ছেলে। তিনি ২০০৬ সালে হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী হতে এসএসসি ও ২০০৮ সালে ঢাকা ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১০ সালে অবৈধভাবে ভারতে গমন করে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে ফেরেন মর্মে জানা যায়। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয় দিতেন এবং বিশ্বাসযোগ্যতা অর্জনে প্রধানমন্ত্রীর সাথে নিজের এডিট করা ছবি এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে সেভ করা ভূয়া ফোন কল প্রদর্শন করতেন। তার বিরুদ্ধে সরকারি চাকরি, বদলি, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধের বিষয়ে অভিযোগ থাকায় সিআইডি প্রাথমিক অনুসন্ধান করে। অনুসন্ধানকালে জানা যায় যে, তার বৈধ কোন আয়ের উৎস না থাকা স্বত্বেও তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে ৯.৩৫ কোটি টাকা জমা হয়েছে এবং তিনি প্রায় সমপরিমাণ টাকা উত্তোলন করেছেন যা সন্দেহজনক। তার ব্যাংক হিসাবগুলোতে দেশের বিভিন্ন স্থান হতে বিভিন্ন ব্যক্তি কর্তৃক বিপুল পরিমাণ অর্থ জমা করা হয়েছে যা তার পেশার সাথে সামঞ্জস্য পূর্ণ নয়। অভিযুক্তের বিরুদ্ধে ইতোপূর্বে বনানী থানায় রুজুকৃত মামলা নং-১৬(১১)২২, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ তৎসহ ১৬৭/১৬৮/৪০৬/৪২০ পেনাল কোড সংক্রান্ত তথ্য অনুসন্ধানকালে পাওয়া যায়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে দেশী-বিদেশী মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রমাণিত হওয়ায় উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে সন্দেহজনক লেনদেনের বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com