1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

বগুড়া শহরের মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

  • আপডেটের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ বার ভিউ

বিশেষ সংবাদ:
বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক বিপণিবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে মার্কেটের ৬ষ্ঠ তলায় অভি মেডিকেলের গোডাউনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে মার্কেটের ৬ষ্ঠতলায় অভি মেডিকেলের গোগাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা বগুড়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার আধা ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। বেলা ১টা থেকে শুরু হয়ে বেলা সোয়া ৩টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করা হয়। বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বগুড়া ফায়ার উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখন বলা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com