1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

ফেনীতে রেলওয়ের কোটি টাকার সম্পদ অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে

  • আপডেটের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৬১ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:
ফেনী জেলায় মোট রেল ষ্টেশন আছে ৫ টি । ষ্টেশন গুলো হলো শর্শদি, ফেনী, কালিদহ , ফাজিলপুর ও মুহুরিগন্জ। ষ্টেশন গুলো ঢাকা – চট্টগ্রাম ডাবল লেন মিটার গেজ লাইনে অবস্থিত । এর মধ্যে সচল রয়েছে ফেনী রেলওয়ে ষ্টেশন । এখানে আন্ত-নগর ট্রেনের পাশাপাশি কমিউটার ও লোকাল ট্রেন থেকে যাত্রী উঠানামা করতে পারছে। বাকি চারটি রেলওয়ে ষ্টেশন এ সকল কার্যক্রম বন্দ রয়েছে।

শর্শদি, কালিদহ , ফাজিলপুর ও মুহুরিগন্জ এ চারটি রেলওয়ে ষ্টেশন নতুন করে নির্মান করা হয়েছে। এখানে যাত্রীদের পারাপার এর জন্য রেল লাইনের উপর নির্মান করা হয়েছে ফুট ওভার ব্রীজ । অথচ এসব রেলওয়ে ষ্টেশন এ কোনো প্রকার ট্রেন থামছে না । যার কারনে যে উদ্দেশ্য নিয়ে এ সকল রেলওয়ে ষ্টেশন নতুন করে নির্মান করা হয়েছে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না ।

এ চারটি রেলওয়ে ষ্টেশন এ আনা হয় যাত্রীদের বসার জন্য আধুনিক চেয়ার , অফিসের জন্য চেয়ার টেবিল , আধুনিক রেলওয়ে ষ্টেশন পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইচ। এ সকল যন্ত্রপাতি ও আসবাবপত্র রুমে তালা বদ্ধ করে রেখে দেয়া হয়েছে। ষ্টেশন এর নতুন তৈরী করা রুম গুলোর জানালার কাচ ভেঙে গেছে । ওয়াশরুমের বেসিন গুলো ভেঙে পড়ে আছে ।দেয়ালের রং খসে পড়ছে । এ সকল নতুন তৈরী করা ষ্টেশন গুলো পাহারা দেয়ার জন্য কোনো প্রকার কর্মকর্তা বা কর্মচারী নাই এখানে ।

ফেনী রেলওয়ে ষ্টেশন এর ষ্টেশনমাস্টার জনাব মো: হারুন এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে বলেন , নতুন তৈরী করা ষ্টেশন গুলো পাহারা দেয়ার জন্য কোনো প্রকার কর্মকর্তা বা কর্মচারী এখোনো রেলওয়ে কতৃপক্ষ নিয়োগ দেয়নি । যার কারনে ষ্টেশন গুলো তালা বদ্ধ করে রেখে দেয়া হয়েছে । তিনি আরো বলেন ঢাকা – চট্টগ্রাম রেললাইন আধুনিকায়ন ও পুরাতন ষ্টেশন পুণ নির্মান এর অংশ হিসাবে এ ষ্টেশন গুলো আধুনিকায়ন করা হয় । এ সকল ষ্টেশন পুণ নির্মান এর উদ্দেশ্য ছিলো ফেনী থেকে চট্টগ্রাম ও কুমিল্লার দিকে কমিউটার ট্রেন পরিচালনা করা । কিন্ত জনবল সংকটের কারনে তা সম্ভব হয়নি।

যদি বাংলাদেশ রেলওয়ে নতুন জনবল নিয়োগ দেয় তাহলে এ সকল ষ্টেশন পুণ নির্মান এর উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে । এতে ফেনীর মানুষ সহজে ও কম খরচে ভ্রমন করতে পারবেন । পাশাপাশি রেলওয়ের সম্পদ নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে । এখান থেকে রেলওয়ের নতুন আয়ের পথ উন্মুক্ত হবে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com