1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

ডাকাতি ও ছিনতাই করে এমন একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৫৫ বার ভিউ

বিশেষ সংবাদ:
ঢাকা ও চট্টগ্রাম রুটে ডাকাতি ও ছিনতাই করে এমন একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।

তাদের কাছ থেকে তিনটি টিপ ছুরিসহ ছিনতাই করা বিভিন্ন মালামাল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার সাতজন হলেন, মো. হাসান মাহমুদ (৪০), মো. আনোয়ার হোসেন সোহাগ (৩৫), মো. আব্দুল মতিন (৫০), মিদুল ইসলাম হামজা (২২), সুমন আল হাসান প্রকাশ মো. সুমন (২৬), মো. রনা (৩০) ও মো. বাবলু প্রকাশ বাবুল (২৭)।

ডবলমুরিং থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া বলেন, নগরীর দেওয়ানহাট মোড়ের পোস্তার পাড় জামে মসজিদের সামনে ডাকাতি করার উদ্দেশে অস্ত্রসহ অবস্থান করছেন কয়েকজন ডাকাত- এমন তথ্য জানার পর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালিনো হয়।

ওই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই নগরের আকবর শাহ ও হালিশহর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি স্টিলের টিপ ছুরি, ১৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল, একটি মানিব্যাগ ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

ওসি আবুল কাসেম বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যরা ঢাকা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। সাতজনের মধ্যে দুইজনের বাড়ি চট্টগ্রামে। তারা নগরের রাস্তা, বাসে ও সিএনজি অটোরিকশায় ছিনতাই করতেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

নতুন করে এই সাতজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে শুক্রবারই তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com