1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়

ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এ মেইল ট্রেনের ধাক্কার ঘটনায় দু’জন নিহত হয়েছে

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩৬ বার ভিউ

বিশেষ সংবাদ:
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কার ঘটনায় দু’জন নিহত হয়েছে।

আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক মো. মিজান (৩২)। পিতা আবুল হাওলাদার, কাউয়ারাহা, উজিরপুর বরিশাল। অপরজন ট্রেনের যাত্রী। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, ট্রেন চলাচলের সময় গেটব্যারিয়ার না ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন।

এ বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে গেটবেরিয়ার ফেলা না থাকায় বালুবাহী ট্রাক রেললাইনে উঠে যায়। এসময় চট্টগ্রামগামী মেইল ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, রেললাইনে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মরদেহ সরিয়ে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পিছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com