1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়

কে.এন.এফ. কে দমনে চিরুনী অভিযান অব্যাহত থাকবে-সেনাবাহিনী প্রধান

  • আপডেটের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার ভিউ

বিশেষ সংবাদ:
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘জনগণ দেখতে পাবে যে সন্ত্রাসীদের কোন জায়গা নেই। সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম তাদের মোকাবেলা করার জন্য। অভিযান চলমান রয়েছে। সবকিছুর সমন্বয়ে আমরা করছি, সবকিছু সমন্বিতভাবে হচ্ছে। সরকার যেটা চাচ্ছে আমরা আমাদের উদ্দেশ্যে বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি।’
আজ রোববার বান্দরবান সেনাজোন মাঠে সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বিষয় নিয়ে ব্রিফিং করতে গিয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত বছর জুন মাসে বলেছিলাম কুকি চীন সন্ত্রাসী কর্মকান্ডের জন্য যেসব ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশে ভিতরে সবগুলোই আমরা দখলে নিয়েছি। তাদেরকে আমরা বিতারিত করেছিলাম। তারপরও তারা শান্তির আলোচনার ছত্রছায়ায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। চুরি, ডাকাতির চিন্তায় তারা উদ্দেশ্য জাহির করে ফেলেছে।’
সেনা প্রধান বলেন, সেনাবাহিনীর, বিজিবি, পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা এ পরিস্থিতির মোকাবেলা করবে।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো বিশেষ করে যৌথ অভিযানের নেতৃত্ব দেয়া সেগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাঙ্গে করবো। আমরা পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য যা করণীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেটা করতে হবে ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আতঙ্ক দূর করার জন্যই আমরা সশরীরে এখানে আসছি। গতকাল রাতেও কিছু সন্ত্রাসীকে ধরতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুরুতে তাদেরকে বিশ্বাস করেছিলাম। যেহেতু শান্তি আলোচনা হচ্ছে, শান্তি আলোচনা শেষ হয়নি, এর ভেতর ভিতরেই অশান্তি সৃষ্টি হয়েছে।’
আগাম তথ্য ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, ‘আগাম তথ্য থাকলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিতাম। আমরা তো তাদের বিশ্বাস করেছি। তারা তো দুইবার বসেছিল তৃতীয়বারও বসার কথা।’
তিনি বলেন, পরিস্থিতি যখন অশান্ত হয় তখন সেনাবাহিনীর দরকার। যখন শান্তি থাকবে তখন অসামরিক প্রশাসন সুন্দরভাবে দায়িত্ব পালন করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com