1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

ব্যাংক লুটের ঘটনায় বান্দরবানে কেএনএফের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে

  • আপডেটের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২০৫ বার ভিউ

বিশেষ সংবাদ:
ব্যাংক লুটের ঘটনায় বান্দরবানে কেএনএফের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-বান্দরবানের রোয়াছাড়ি উপজেলার রৌনিন পাড়া ভানুনন নুয়াম বম, থানচি ইউনিয়ন সদরের সিমৎলাং পাড়ার জেমিনিউ বম, আমে লানচেও বম এবং থানচি উপজেলার টিএন্ডটি পাড়ার বাসিন্দা গাড়িচালক মোহাম্মদ কফিল উদ্দিন।
সোমবার সকালে অভিযানে থানচি থেকে কেএনএফের তিন সদস্য ও ব্যাংক লুটের ঘটনায় জড়িত সন্দেহে এক গাড়িচালকে আটক করেছে পুলিশ বলে জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
তিনি জানান, রোববারের অভিযানে বান্দরবান সদরের রেইচা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতির ঘটনায় ওই তিন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে। এছাড়াও থানচি উপজেলা থেকে গাড়িচালককে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ডাকাতির ঘটনায় ব্যবহৃত বোলারো গাড়ি।
এদিকে বান্দরবানে ব্যাংক ডাকাতি এবং থানায় হামলার ঘটনায় কেএনএফ এর সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে। কয়েকদিন ধরে জেলার রুমা, থানচি ও রোয়াংছড়িসহ দুর্গম পাহাড়ে এই অভিযান চলমান রয়েছে।
জানা যায়, যৌথ অভিযান আরো জোরালোভাবে পরিচালনা করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার সার্বিক নিরাপত্তায় নেওয়া হচ্ছে নতুন-নতুন পদক্ষেপ। এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি মোকাবিলায় বান্দরবানে আনা হয়েছে চারটি বিশেষ সাঁজোয়া যান (এপিসি)। আর এই বিশেষ সাঁজোয়া যান (এপিসি) পাঠানো হচ্ছে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায়।
এদিকে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, প্রত্যেকটি এলাকায় আইন শৃঙ্খলার তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জনবল ও শক্তি বৃদ্ধি করা হয়েছে। এগুলো ছোট খাটো বিষয় আমরা খুব বেশি আমলে নিতে চায় না। আমরা কঠোর হস্তে দমন করতে চাই। কোন ধরনের সার্বিক পদক্ষেপ যাতে তারা না নিতে পারে সেরকম প্রস্তুতি আমাদের কিন্তু রয়েছে।
ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ব্যাংকি কার্যক্রম স্বাভাবিক আছে। যে উপজেলাগুলোতে ব্যাংকিং কার্যক্রম হচ্ছে না সেগুলো জেলা থেকে পরিচালনা করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমরা জনগণের পাশে আছি।
এদিকে ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যাংকে সশস্ত্র সন্ত্রাসী হামলা ও লুটের ঘটনার জেরে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের কার্যক্রম গত বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আর এই শাখাগুলোর কার্যক্রম বান্দরবান কার্যালয় থেকে চলমান রয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।
কৃষি ব্যাংক, বান্দরবান শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তফা এহতেহাম হায়দার মজুমদার জানান, আজ বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি শাখার লেনদেন কার্যক্রম সাময়িক বন্ধ।

সূত্র- বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com