1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার ভিউ

ফিলিস্তিনের গাজায় ছয় মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার হামাসনিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

এদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাসাবাড়িতে ফিরতে দিতে এবং সেনা প্রত্যাহারে ইসরায়েল রাজি না হওয়ায় এখনো যুদ্ধবিরতির আলোচনা ঝুলে আছে।

ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৬২ জন নিহত হয়েছেন বলে গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৩ হাজার ৩৭ ফিলিস্তিনি নিহত হলেন। নিহত ব্যক্তিদের ৭০ ভাগই নারী ও শিশু। ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৯১ জন আহত হয়েছেন। এ নিয়ে আহত মানুষের সংখ্যা ৭৫ হাজার ৬৬৮ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া আরও আট হাজার নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়িঘর ও স্থাপনার ধ্বংসস্তূপের নিচে তাদের মরদেহ পড়ে আছে। অব্যাহত হামলার কারণে এসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না। এ ছাড়া জীবিত ব্যক্তিদের উদ্ধারে এখন জোর দিচ্ছেন উদ্ধারকর্মীরা।

নারী-শিশুসহ বেসামরিকদের হত্যা করেই ক্ষান্ত হচ্ছে না ইসরাইল, হামলে পড়ছে যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য সহায়তা হিসেবে আসা ত্রাণবহরের ওপরও। এক ত্রাণবহরে ইসরাইলি বিমান হামলায় নিজেদের সাত কর্মী নিহত হওয়ার পর নিরাপত্তা ইস্যুতে গাজায় কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)।

স্থানীয় কর্মীদের সুরক্ষা বিবেচনায় মার্কিন ত্রাণ সংস্থা আনেরাও তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই ত্রাণ সংস্থা মিলে গাজায় প্রতি সপ্তাহে ২০ লাখ খাবারের প্যাকেট সরবরাহ করত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com