1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু হতে টোল আদায় ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা

  • আপডেটের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩৪৫ বার ভিউ

বিশেষ সংবাদ:
ঈদযাত্রায় গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু পারি দিয়েছে ৪৫ হাজার গাড়ি। যা থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

বুধবার (১১ এপ্রিল) পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় সেতুর মাওয়া প্রান্ত থেকে পার হয় ৩০ হাজার ৩৩০ টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, জাজিরা প্রান্ত থেকে সেতু পার হয় ১৪ হাজার ৮৭৪ টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় ২ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা।

আমিরুল হায়দার চৌধুরী আরও জানান, গতকাল মঙ্গলবার সকালের দিকে সেতুর মাওয়া প্রান্তে ঘরমুখো যানবাহনের বেশ চাপ দেখা গেলেও বুধবার সকাল থেকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। টোল বুথগুলো অপেক্ষা করছে যানবাহনের।

তিনি আরও জানান, পদ্মা সেতুর উভয়প্রান্তে ১৪টি বুথ থেকে টোল আদায় হচ্ছে। মাওয়া প্রান্তে মোটরসাইকেলের চাপ থাকায় বুথ বাড়িয়ে ২টি করা হয়েছে। এখানে সর্বমোট ৭টি বুথ থেকে টোল আদায় হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com