1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়ার তিন ছেলে নিহত হয়েছেন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ বার ভিউ

বিশেষ সংবাদ:
উত্তর গাজায় ইসরায়েলি হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়ার তিন ছেলে নিহত হয়েছেন। ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত ছিল।

আল-জাজিরা অ্যারাবিককে দেওয়া সাক্ষাৎকারে হানিয়া বুধবার তার তিন সন্তান হাজেম, আমির ও মোহাম্মদসহ বেশ কয়েকজন নাতি-নাতনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বার্তাসংস্থা শিহাব প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের হামলায় এ হামাস নেতার তিন নাতি-নাতনি নিহত হয়েছে।

হানিয়া জানান, তার সন্তানেরা ঈদ উপলক্ষে শাতি শরণার্থী শিবিরে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হন।

তিনি বলেন, শহীদদের রক্ত এবং আহতদের বেদনার মাধ্যমে আমরা আশা জাগাই, আমরা ভবিষ্যৎ তৈরি করি, জনগণ ও জাতির জন্য স্বাধীনতা তৈরি করি।

তিনি আরও জানান, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত তার পরিবারের প্রায় ৬০ সদস্যের প্রাণ গেছে।

কাতারে থাকা হামাসের রাজনৈতিক এ নেতা গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, পরিবার ও বাড়িঘরের ওপর হামলা হলে ফিলিস্তিনি নেতারা পিছু হটবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com