1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৪৫ আহত হয়েছেন

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৮৯ বার ভিউ

বিশেষ সংবাদ:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪৫ আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ বাজার সংলগ্ন গয়েনহাটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দিন গরু ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে পশ্চিমভাগ গ্রামের গয়েনহাটির সামছু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের মিজান মিয়ার লোকজনের কথাকাটাকাটি হয়।

পরে শুক্রবার দুপুরে মিজান মিয়ার বাড়ির সামনে শিশু-কিশোররা ফুটবল খেলতে নামলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে পশ্চিমভাগ বাজারে মিজান মিয়ার পক্ষের আইন উদ্দিনের সঙ্গে সামছু মিয়ার পক্ষের জলিল মিয়ার বিষয়টি নিয়ে পুনরায় বাগবিতণ্ডা বাধে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী বৃদ্ধসহ অন্তত ৪৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, গতকাল গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্য বাগবিতণ্ডা হয়। আজ শিশুদের ফুটবল খেলা নিয়ে পুনরায় বাগবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com