1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৯ মাওবাদী নিহত হয়েছেন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার ভিউ

বিশেষ সংবাদ:
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত হয়েছেন। মঙ্গলবার ( ১৬ এপ্রিল) বিকেলে ছত্তিশগড়ের কঙ্কর জেলায় এ ঘটনা ঘটে। এ সময় একে ৪৭ ও আইএনএসএএস রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

সূত্র জানায়, দুপুর ২টার দিকে কঙ্কর জেলার প্রত্যন্ত বিনাগুন্ডা গ্রামের একটি জঙ্গলে মাওবাদীবিরোধী অভিযান শুরু করে জেলা রিজার্ভ গার্ড ( ডিআরজি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) একটি যৌথ দল।

এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ২৯ মাওবাদী নিহত হন। নিহত শীর্ষ ওই নেতার নাম শঙ্কর রাও। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।

আহত তিনজনের মধ্যে দুজন বিএসএফের সদস্য। তাদের অবস্থা স্থিতিশীল। তবে (ডিআরজির) আরেক সদস্যের আঘাত গুরুতর বলে জানা গেছে। তিনজনই একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরপর তাদের একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

গত মাসে এই জেলায় আরেকটি এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় একজন মাওবাদীসহ দুজন নিহত হন। ওই হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনী একটি বন্দুক, কিছু বিস্ফোরক এবং অন্যান্য অপরাধমূলক সামগ্রী উদ্ধার করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com