1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

বান্দরবানে বিচ্ছিন্নতা বাদী সশস্ত্র সংগঠন (কেএনএফ) এর ৫৭ সদস্য ২ দিনের রিমান্ডে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ বার ভিউ

বিশেষ সংবাদ:
বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট, কর্মকর্তাকে মারধর ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় পাহাড়ে বিচ্ছিন্ন বাদী সশস্ত্র সংগঠন (কেএনএফ) কর্তৃক জড়িত ব্যক্তিদের সন্দেহে আটক ২টি মামলায় ৫৭ জন সদস্যদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বেলা সাড়ে ১২ টায় আসামিদের আদালতে হাজির করা হলে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিজ্ঞাসাবাদের অনুমতি ও রিমান্ড প্রাপ্তরা হলেন- লাল নুন বমকে (২৩), চেওচির বম (৫৫), ভান লাল দিক বম (৩০), সাইরাজ বম (২৫), রুয়াল কামলিয়ান বম (৫৫), গিলবার্ট বম(১৯), লাল রাম তিয়াম বম (৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০), নল থন বম (৫৫), পেনাল বম (৬৫), লাল মুন লিয়ান বম (২৮), জাসোয়া বম (৪৫), জৌনুন বম (৪৫), ভান লাল সম বম (৩৩), লাল ধাম লিয়ান বম (৩৬), রেন থন বম (৩০), সাপ লিয়ান থাং বম (২১), লমজুয়েল বম (৫৯),পাসুম বম(৪৪), লাল বাউ খম বম (৩৭), ভান রোয়াত ময় বম (২৩), লাল রুইয়াই বম (৫২), লাল দিন থার বম (৪০), লাল রৌয়াত লন বম (৪৫), লাল ফ্লেং কিং বম (২৯), রৌসাং লিয়ান বম (৩০), লাল থাং পুই বম (২০), ভারৌ সাং বম (৩২), লাল ইমানুয়েল বম পায়েল (৪৩), লাল রিং সাং বম (২৫), মুন থাং লিয়ান বম (৩৩), জেমস মিল্টন বম (৩৪), রাম থাং লিয়ান বম (১৯), মেলরী বম (২২), জিংরুথং বম (৩০), ভান রিম কিম বম (৩৫), লেরী বম (২৩), নেম্পেল বম (৩৩), লাল তলাহকিম বম (৩০), পারঠা জুয়েল বম (১৯), লাল নুন কিম বম (২৫), লাল নুএং বম (১৯), টিনা বম (১৯), লাল নুর জির বম (৩৩), জিং রেম ঙাক বম (২০), আল মন বম (৩০) ঙাইন কিম বম (৩০), লালসিং পার বম (২৬), শিউলি বম (২১), লাল রোবত বম আপেল (২৭), লাল লম থার বম (৩১), মিথু সেল বম (২৫), লাল রুয়াত লিয়ান বম (৩৩)।

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা ২টি মামলায় ৫৩ জনের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ৫৭ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫২ জনের ২দিনের রিমান্ড মঞ্জুর ও একজনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করে আদালত। তাদের মধ্যে আরেকজন নারীর অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী কাজী মহতুল হোসাইন যত্ন জানান, রুমা থানার মামলা নম্বর ৪/২০২৪ ও ৭/২০২৪ দুইটি মামলায় আসামিদের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্র পক্ষ। উভয় পক্ষের আবেদন শুনানি শেষে ১ জন প্রেগন্যান্ট আসামিকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বাকীদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শেষে পরবর্তী ধার্য তারিখে আদালতে হাজির করা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

কোট পুলিশ পরিদর্শক ফজলুল হক সত্যতা নিশ্চিত করে জানান, রাষ্ট্র পক্ষের ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে একজনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রেক্ষিতে ৫২ জনের প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এরআগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৬ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com