1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ তিন যাত্রীকে আটক করেছে এনএসআই

  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৫০ বার ভিউ

বিশেষ সংবাদ:
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ দুবাই থেকে আসা তিন যাত্রীকে আটক করেছে এনএসআই ও কাস্টমস সদস্যরা। কাপড়ে পেস্টিং করে কম্বলে মুড়িয়ে এই স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন তারা।

সোমবার (২২ এপ্রিল) চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আটক যাত্রীরা হলেন- চকরিয়ার বাসিন্দা মোবারক আলি, সাতকানিয়া উপজেলার মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার শাহ।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার ভোর ৬টা ৪৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের তিন যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইআইডি) সদস্যরা তাদের আটক করে।

এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে রাখা এক কেজি স্বর্ণ জব্দ করা হয়। আটক যাত্রীদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপর তাদের পতেঙ্গা থানায় সোপর্দ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com