1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ১০ জন আরোহী নিহত হয়েছেন

  • আপডেটের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২২০ বার ভিউ

বিশেষ সংবাদ:

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ১০ জন আরোহী নিহত হয়েছেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর নিয়মিত সামরিক মহড়া চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার লুমুতে শহরের একটি সামরিক ঘাঁটিতে নিয়মিত মহড়ার চলছিল। সেসময় নৌবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে আরেকটির সংঘর্ষ হলে হেলিকপ্টারগুলো মাটিতে পড়ে যায়। হেলিকপ্টার ২টিতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই।

দুর্ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টার

দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজেও মাঝ আকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটিকে মাটিতে আছড়ে পড়তে ও বিধ্বস্ত হতে দেখা যায়।

হেলিকপ্টার দুটির মধ্যে একটি ছিল এইচওএম এম৫০৩-৩ মডেলের। এটিতে ৭জন আরোহী ছিলেন এবং এই হেলিকপ্টারটি চলমান ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, আরেকটি হেলিকপ্টার ছিল ফেনেক এম৫০২-৬ মডেলের। এটিতে ৩জন আরোহী ছিলেন এবং সংঘর্ষের পর এটি কাছাকাছি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

বিধ্বস্ত হেলিকপ্টারে উদ্ধার অভিযান

রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে শিগগিরই কমিটি গঠন করা হবে।

এর আগে গত মার্চ মাসে মালয়েশিয়ান কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার প্রশিক্ষণ উড্ডয়নের সময় মালয়েশিয়ার আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছিল। তবে ওই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি। তখন পাইলট, সহকারী পাইলট ও ২ জন আরোহীকে জীবিত উদ্ধার করেছিলেন স্থানীয় জেলেরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com