1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া স্টেশনে ঈদের বিশেষ ট্রেন লাইনচ্যুত

  • আপডেটের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার ভিউ

বিশেষ সংবাদ:

কক্সবাজারের চকরিয়া স্টেশনে ঈদের বিশেষ ট্রেন লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় ছেড়ে যাওয়ার পর ট্রেনটি চকরিয়ার ডুলাহাজারা স্টেশন পার হতেই বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, লুপলাইন ফ্রি থাকায় ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘নতুন রেলপথ হলেও ঠিক কোন কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে, সেটি এখনই বোঝা যাচ্ছে না। দ্রুত উদ্ধারে রিলিফ ট্রেন যাচ্ছে। তবে ডুলাহাজারা স্টেশনে একাধিক লুপ লাইন সক্রিয় থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

রেলের পরিবহন বিভাগ বলছে, কক্সবাজারমুখী ট্রেনটি ১১টি বগি নিয়ে সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। সকাল ৯টা ৪৭ মিনিটে মেইন লাইন থেকে ডুলাহাজারা স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রবেশ করে। ২ মিনিট বিরতি দিয়ে ট্রেন ছেড়ে মেইন লাইনে ওঠার আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৭ মিনিটে রিলিফ ট্রেন ডুলাহাজারার দিকে রওনা দেয়। দোহাজারি-কক্সবাজার রেলপথ প্রকল্পে নিয়োজিত কর্মীরা দুর্ঘটনার পর মেইন লাইনের সঙ্গে ৩ নম্বর লুপ লাইনের সংযোগ স্থাপন করেছেন। এজন্য এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com