1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

সংযুক্ত আরব আমিরাতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০০ কোটি দিরহামের তহবিল ঘোষণা করেছে দেশটির সরকার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩১৬ বার ভিউ

বিশেষ সংবাদ:

সংযুক্ত আরব আমিরাতে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২০০ কোটি দিরহামের তহবিল ঘোষণা করেছে দেশটির সরকার। ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি তহবিলের অর্থ বণ্টনে মন্ত্রী পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহে স্মরণকালের ভয়াবহ বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। একদিনেই ৬ দশমিক শূন্য ৪ বিলিয়ন ঘনমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়; যা দেশটির এক বছরের সমান বৃষ্টি। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় ডুবে যায় বহু বাড়িঘর। প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশাল অংকের তহবিল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের সহাযতায় মন্ত্রী পর্যায়ে গঠন করা হয়েছে কমিটি।

বুধবার (২৪ এপ্রিল) আবুধাবিতে দেশটির মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, বন্যার সময় ২ লাখের বেশি বাসিন্দার অভিযোগ পেয়েছে কন্ট্রোল রুম। ওই সময় ১৭ হাজারের বেশি নিরাপত্তা এবং জরুরি পরিষেবাকর্মী কাজ করেছে বলেও জানান তিনি।

ভারি বৃষ্টির ইতিবাচক দিক তুলে ধরে দুবাইয়ের এই শাসক বলেন, বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের ভূগর্ভস্থ পানির পরিমাণ বেড়ে গেছে। বন্যা মোকাবিলার উপায় জানা গেছে। এখন বাড়তি প্রস্তুতি নিতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com