1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ৮৮টি আসনে ভোট গ্রহণ চলছে

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৯৯ বার ভিউ

বিশেষ সংবাদ:

লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে শশী থারুর, রাহুল গান্ধী, হেমা মালিনি ও ওম বিড়লার মতো হেভিওয়েট প্রার্থীরা লড়ছেন ।ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে আজ শুক্রবার। ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে আজ ভোট গ্রহণ করা হবে। এই ধাপের নির্বাচনে লড়ছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং ঐতিহাসিক মাথুরায় বিজেপির হয়ে লড়ছেন অভিনেত্রী হেমা মালিনিসহ অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই ধাপে মণিপুরের ২০টি, কেরালার ২০টি, কর্ণাটকের ১৪টি, রাজস্থানের ১৩টি, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে, মধ্যপ্রদেশের ৭টি, আসাম ও বিহারের ৫টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে ৩টি করে এবং ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরের ১টি করে আসনে ভোট গ্রহণ করা হবে।

দ্বিতীয় ধাপে মধ্যপ্রদেশের আটটি লোকসভা আসনে ভোট হওয়ার কথা থাকলেও বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার বেতুল আসনে তৃতীয় ধাপে, অর্থাৎ ৭ মে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামীকালের দ্বিতীয় ধাপের ভোটে ১২০৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। অর্থাৎ এই ধাপে ৮৮টি আসনে ভোট গ্রহণ করা হবে।

ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে উত্তরাধিকার কর নিয়ে ব্যাপক বাগ্‌যুদ্ধের মধ্যেই এই ধাপের নির্বাচন শুরু হয়েছে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় আজ শুক্রবার সকাল ৯টা নাগাদ ৯ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে লড়ছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, জ্যেষ্ঠ নেতা শশী থারুর, কেসি ভেনুগোপাল, ভূপেশ বাঘেল, রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট। কেরালার তিরুবনন্তপুরমে শশী থারুরের বিরুদ্ধে লড়ছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

এ ছাড়া, বিজেপির হয়ে উত্তর প্রদেশের ঐতিহাসিক ভূখণ্ড মাথুরায় লড়ছেন অভিনেত্রী হেমা মালিনি। এর বাইরে অভিনেতা অরুণ গোভিল, তেজস্বী সূর্য এবং লোকসভার বর্তমান স্পিকার ও বিজেপির জ্যেষ্ঠ নেতা ওম বিড়লা। এই ধাপের ভোটে বিজেপির জন্য কেরালা ও কর্ণাটক অগ্নিপরীক্ষা হিসেবে হাজির হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com