1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

২০২২ সালের আর্জেন্টিনার বিশ্বকাপে শিরোপা জয় নিয়ে তথ্যচিত্র ‘মুচাচোস’ আজ থেকে দেখানো হবে বাংলাদেশে

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৯১ বার ভিউ

বিশেষ সংবাদ:

২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে পরাজয় ও পরে ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষার পরের এ জয় হয়ে উঠেছিল দারুণ নাটকীয়। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন মেসিও। আর্জেন্টিনার এ জয় নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘মুচাচোস’, দেখা যাবে বাংলাদেশেও।

এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর আখ্যায়িত করেছেন। একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ আসার ঘটনাকে ফুটবল ইতিহাসের সেরা রোমাঞ্চকর ঘটনা বললে ভুল হবে না। এ বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র এবং তথ্যচিত্র। সেগুলোর মধ্যে আলোচিত স্প্যানিশ ভাষার ‘মুচাচোস’।

গত ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পায় আর্জেন্টিনায়। সেখানকার মানুষের ভেতরে দারুণ সাড়া ফেলেছে তথ্যচিত্রটি। আর্জেন্টিনায় চলচ্চিত্র প্রদর্শনীর ইতিহাসে এ ছবি নজির সৃষ্টি করেছে। সেখানকার প্রেক্ষাগৃহে দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক গিয়েছিলেন ছবিটি দেখতে। এবার বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। ১০০ মিনিটের তথ্যচিত্র ‘মুচাচোস’ নির্মাণ করেছেন স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস।

আজ থেকে এ তথ্যচিত্র ঢাকায় দেখানো শুরু হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com