1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গ্রেফতার করা হয়েছে মিল্টন সমাদ্দারকে, উজিরপুরে মিষ্টি বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩০৫ বার ভিউ

বিশেষ সংবাদ:

বরিশালের উজিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড অ্যাইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করায় তার গ্রামের বাড়ি মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী।

বুধবার (১ মে) রাতে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়া মাত্র মিষ্টি বিতরণ করেছেন তারা। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে।

উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন হাওলাদার বলেন, ‘মানবতার ফেরিওয়ালার আড়ালে মিল্টন সমাদ্দার যেসব অপকর্ম করেছে তার সঠিক বিচার চাই। তিনি আমাদের এলাকার কলঙ্ক। আমরা এলাকাবাসী তার আটকের খবর শুনে খুশি হয়েছি। পাশাপাশি প্রশাসনের কাছে ন্যায়-বিচার দাবি করছি।’

বৈরকাঠি গ্রামের বাসিন্দা পলাশ বলেন, ‘তার (মিল্টন) অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিলাম। বিশেষ করে তার অন্যায় কাজের কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করতেন মিল্টন সমাদ্দার। তার আটক হওয়ার খবর শুনে আমরা এলাকাবাসী আনন্দিত হয়েছি। এমনকি ক্ষতিগ্রস্ত লোকজন ইতোমধ্যে এই সংবাদ পেয়ে এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস করছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com