1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

ইসরাইল বিরোধী মনোভাব প্রকাশের কারণে সৌদি আরবে অনেকে গ্রেফতার হয়েছেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২০৭ বার ভিউ

বিশেষ সংবাদ:

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের ভূমিকা বেশ বিতর্কিত। এর মধ্যেই এবার সামাজিক মাধ্যমে ইসরাইল বিরোধী পোস্ট করায় দেশটিতে অনেককে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। খবর টাইমস অব ইসরাইল ও মিডল ইস্ট আই

ইসরাইল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন। জানা গেছে, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পে কাজ করে তার কোম্পানি।

নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, গাজায় চলমান হামাস ও ইসরাইল যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করেছিলেন ওই কর্মকর্তা।

এদিকে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়। বিশ্বের অনেক মুসলিম দেশের নাগরিকদের ইসরাইলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কট করতে দেখা যাচ্ছে। এর জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।

সৌদি সরকারের একটি সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, সৌদিতে ইরানপন্থি একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে- এমন আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তবে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরাইল বিরোধী অবস্থানের কারণে মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে, সেটি স্পষ্ট নয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com