1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ

চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ নিহত হয়েছেন। আহত অপর পাইলট উইং কমান্ডার সোহান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) অসীম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা।

বিমান বাহিনী জানায়, বৃহস্পতিবার সকালে পতেঙ্গা বোট ক্লাব এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সকালে বাহিনীর প্রশিক্ষণ বিমান ওয়াইএকে-১৩০ বিমানটি উড্ডয়ন করে। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর এটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত। অবতরণের ঠিক আগ মুহূর্তে বিমানটিতে আগুন ধরে গেলে দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে অবতরণের চেষ্টা করেন।

কর্ণফুলী নদীতে থাকা অয়েল ট্যাংকার এমটি সালা জাহাজের লস্কর মো. ইয়ারুল শেখ জানান, একটি বিকট শব্দের পর দুই পাইলট অবতরণ করে। তাদের উদ্ধার করে তীরে আনার ব্যবস্থা করি।

স্থানীয় লোকজন দুই পাইলটকে উদ্ধার করে বোট ক্লাবে নিয়ে যায়। পরে তাদের সিএমএইচে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে পানিতে ডুবে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com