1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

অবশেষে জামিন পেলেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২২১ বার ভিউ

বিশেষ সংবাদ:

আবগারি দুর্নীতির মামলায় অবশেষে জামিন পেলেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আজ শুক্রবার তাকে আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জামিন আদেশে বলা হয়েছে, আগামী ১ জুন লোকসভা ভোটের পর ২ জুন তাকে ফের আত্মসমর্পণ করতে হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে লিগাল টিম বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে একটি অভিযোগ দায়ের করে। ইডির বিরুদ্ধে আনা ওই অভিযোগে বলা হয়, তারা হলফনামা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করছে। অরবিন্দ কেজরিওয়ালের লিগাল টিমের অভিযোগ, অন্তর্বর্তীকালীন জামিনের মামলা চলাকালীন কীভাবে হলফনামা জমা করে ইডি সেটির বিরোধিতা করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা।

অন্যদিকে ইডির দাবি, অরবিন্দ কেজরিওয়ালকে কোনোভাবেই নির্বাচনী প্রচারণা চালাতে অনুমতি দেওয়া উচিত নয়। নির্বাচনে প্রচার করা কারও সাংবিধানিক বা মৌলিক অধিকার নয়। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী নিজের লোকসভার প্রার্থীও নন। শুধু ভোটের প্রচারের জন্য আজ পর্যন্ত কোনো জেলবন্দী রাজনীতিবিদকে জামিন দেওয়া হয়নি।

দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত ২১ মার্চ তাকে গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে তিহাড় জেলে বন্দী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

সূত্র : এনডিটিভি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com