1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

  • আপডেটের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৮৩ বার ভিউ

বিশেষ সংবাদ:

নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৌদ্ধ ভিক্ষুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ঘটনায় আহতরা হলেন- অপু বড়ুয়া, শিমুল বড়ুয়া, অজিত বড়ুয়া, আদর্শ বড়ুয়া, নিপুতি বড়ুয়া, স্বপন বড়ুয়া ও প্রাণ মৃগাংক বড়ুয়া।

বৌদ্ধ বিহারের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছে।

ভিক্ষুদের অভিযোগ, আজ সকাল ১১ টার দিকে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা এসে বিহারের আসন থেকে বৌদ্ধ মূর্তিকে সরিয়ে তারা সেখানেই বসে যায়। তালা ঝুলিয়ে দেয় বিহারে।

দুপুর আড়াইটার পরপর ভিক্ষু নেতারা জড়ো হলে শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা। মূলত বিহারকে নিজের দেখলে নিতেই সমিতির নেতাদের এমন কর্মকাণ্ড বলে অভিযোগ তাদের।

খবর পেয়ে বিকেলে এক পক্ষকে পুলিশ বিহার থেকে বের করে দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় আহত ও অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নন্দনকানন বিহারের উপাধ্যক্ষ ড. জিনবোধি ভিক্ষু বলেন, ‘বৌদ্ধ বিহার কারও সম্পত্তি নয়। কোন সংগঠন করার জায়গাও না। কিন্তু একটা সংগঠন ভিক্ষুদের উপর হামলা করে বিহার দখলে নিতে চায়।’

কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com