1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি তিন লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ফেনীর সোনাগাজীতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র রূপগঞ্জে ১হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার মাহ্দী আমিনের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির বৈঠক: আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো রূপগঞ্জে আবাসিক কোয়ার্টারে বরাদ্দের নিয়ম ভেঙে আবাসন ব্যবহারের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার ফুলবাড়ীর পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ফেনীর সোনাগাজীতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র

  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা | ১৬ নভেম্বর ২০২৬, সোমবার

দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGB PLC)। আজ এ প্রকল্প সংক্রান্ত আয়োজিত স্টার্টআপ কর্মশালার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB)-এর ঢাকা রিজিওনাল হাব ম্যানেজার (রেসিডেন্ট হেড) জনাব আলী এম. খান এবং IsDB-এর অপারেশনাল টিম লিডার জনাব নাসের মোহাম্মদ ইয়াকুবু। আরও উপস্থিত ছিলেন ইজিবি পিএলসির চেয়ারম্যান জনাব কে.এম আলী রেজা (অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান প্রকৌশলী মো: রেজাউল করিম, ইজিবি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব এ, কে, এম, মনজুর কাদির, সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইজিবি পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB) এবং EGB PLC-এর নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও IsDB-এর মধ্যে বিগত ৩ আগস্ট ২০২৬ তারিখে প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ৩০ জুন ২০২৮ তারিখের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির অনুমোদিত ব্যয় ১,৮৮৮.১০ কোটি টাকা।

সরকারের ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন মাস থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১.১৮ গিগাওয়াট-ঘণ্টা (GWh) বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা স্টার্টআপ য়েছে। এটি নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস, জাতীয় NDC লক্ষ্যমাত্রা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) ৭.২ অর্জনে সহায়ক হবে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। প্রকল্পের পরামর্শক ও ইপিসি ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

প্রকল্পে এগ্রোভোল্টাইক ধারণা প্রয়োগের মাধ্যমে একই জমিতে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি ও পশুপালনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি CSR কর্মসূচির আওতায় স্থানীয় প্রায় ১,০০০ বেকার যুবক ও নারীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার, মোবাইল ফোন মেরামত ও সেলাই প্রশিক্ষণসহ জীবিকায়ন সহায়তা, কম্পিউটার ল্যাব স্থাপন এবং নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

সোনাগাজীকে বৃহত্তর সৌর বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পার্শ্ববর্তী এলাকায় ১৩০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৩৮৬ একর ভূমি অধিগ্রহণ প্রকল্প ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একনেক অনুমোদন পেয়েছে। এছাড়া মুছাপুরে ১৫০ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সোনাগাজী এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি বৃহৎ সোলার হাব গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com