1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২১০ বার ভিউ

বিশেষ সংবাদ:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশা মতোই অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ় জয়ের পর বিশ্বকাপের দল নির্বাচন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা।

বাংলাদেশের বিশ্বকাপের দল নির্বাচনে কোনও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে সফল এবং পরীক্ষিতদের নিয়েই দল গঠন করা হয়েছে। প্রায় এক বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন শাকিব আল হাসানও। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভাল পারফর্ম করায় দলে রাখা হয়েছে তরুণ ফাস্ট বোলার তানজ়িম হাসান শাকিবকে।

আগামী ২ জুন শুরু হবে এ মেগা ইভেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘ডি’-তে। ৭ জুন বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপের অন্য দলগুলি হল দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল।

বাংলাদেশের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব।
রিজার্ভ সদস্য: আফিফ হোসেন, হাসান মাহমুদ।

দলে জায়গা পাননি সাইফউদ্দিন ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com