1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

নাইজেরিয়ায় মসজিদে দরজা আটকে অগ্নিসংযোগ, ১১ মুসল্লি নিহত হয়েছে

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২১৭ বার ভিউ

বিশেষ সংবাদ:

নাইজেরিয়ায় মসজিদে দরজা আটকে অগ্নিসংযোগ, ১১ মুসল্লি নিহত
নাইজেরিয়ায় এক মসজিদে ১১ মুসল্লি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন মুসল্লি। দেশটির উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের ওই মসজিদে এক ব্যক্তি আগুন ধরিয়ে দিলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি আগুন ধরিয়ে দেওয়ার আগে মসজিদে পেট্রল ঢেলে দরজা বন্ধ করে দেন। এতে ভেতরে আটকা পড়েন ৪০ মুসল্লি।

উত্তরাধিকারের সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, ৩৮ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে তারা গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার কানো প্রদেশের গেজাওয়া অঞ্চলের ওই মসজিদে মুসল্লিরা ফজরের নামাজে অংশ নিচ্ছিলেন। তখনই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, মসজিদে আগুনের শিখা ছড়িয়ে পড়লে মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায়। তারা তালাবদ্ধ দরজা খোলার চেষ্টা করছিলেন।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন মসজিদে আটকে পড়া লোকেদের উদ্ধারে ছুটে যান বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তবে পরে পুলিশ জানায়, হামলায় কোনো বোমা ব্যবহার করা হয়নি।

কানো ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ বিবিসিকে বলেন, স্থানীয়রা আগুন নেভানোর পর তাদের খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সন্দেহভাজন দায় স্বীকার করে বলেছেন, উত্তরাধিকারের সম্পত্তির দাবি নিয়ে বিরোধের জেরে মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে তিনি আগুন দেওয়ার ঘটনা ঘটান।

সূত্র-বিবিসি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com