1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

কক্সবাজার সদরের খুরুশকুলের একটি খাল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৪৮ বার ভিউ

বিশেষ সংবাদ:

কক্সবাজার সদরের খুরুশকুলের একটি খাল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার মনুপাড়ার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন খুরুশকুল এলাকার আব্দুল খালেক ও ইয়াছিন আরাফাত।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজন সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকালে স্থানীয়রা খালের পাশে দুটি মরদেহ দেখতে পেয়ে আমাকে জানালে আমি পুলিশকে অবহিত করি। নিহত দুজনই পেশায় জেলে ছিলেন। দুদিন আগে তারা সাগর থেকে মাছ শিকার করে আসেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটি এখনই নিশ্চিত না। পুলিশ ময়নাতদন্তের পরে বলতে পারবে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, একটি খাল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com