1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নীরবতা পালন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২০৪ বার ভিউ

বিশেষ সংবাদ:
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও তার সফরসঙ্গীদের স্মরণে সোমবার (২০ মে) এক মিনিট নীরবতা পালন করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী দূত গিলাদ এরদান।
জাতিসংঘে মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো মে মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার আহ্বানে অধিবেশনের শুরুতেই নিরাপত্তা পরিষদের সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

কিন্তু এতে ভীষণ বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান। সদস্যদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, নিরাপত্তা পরিষদের পরবর্তী পদক্ষেপ কী হবে? তাদের মৃত্যুবার্ষিকীতেও এক মিনিট নীরবতা পালন?
এর আগেও ইসরায়েলবিরোধী জাতিসংঘের সদস্যদের প্রতি হিংস্র আচরণ করেছেন এরদান। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই, নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে উঠছে বলে দাবি করেছেন তিনি।
নীরবতা পালনের বিনিময়ে সাধারণ পরিষদের পাবলিক হলে কয়েক সেকেন্ডের জন্য রাইসির বিরুদ্ধে প্ল্যাকার্ডও ধরেছিলেন এরদান।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কর্তৃপক্ষের প্রধান রাফায়েল গ্রসিও রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভিয়েনায় পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
রাইসি ও তার সফরসঙ্গীদের মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শোকাহত বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিখ।
রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি রবিবার দুপুরের দিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্তত ৯ জন নিহত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com