1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

আজ রাতে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৭তম আসরের ফাইনাল, বৃষ্টি আগাত হানতে পারে যে কোনো সময়

  • আপডেটের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৪৩ বার ভিউ

বিশেষ সংবাদ:
দেখতে দেখতে ঘনিয়ে এলো আইপিএলের ১৭তম আসরের ফাইনাল। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই মাঠে গড়াচ্ছে আইপিএল ২০২৪ এর শিরোপা নির্ধারণী ম্যাচটি। শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। মেগা ফাইনালের আগে দুশ্চিন্তায় ভক্ত-সমর্থকরা। শিরোপা নির্ধারণী ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রোববার (২৬ মে) বাংলাদেশ সময় রাত ৮টায়। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রিমাল’। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, চেন্নাইয়ে এর প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। তবে, ম্যাচের ভেন্যুতে গতকাল সন্ধ্যায় বৃষ্টি নামে। যাতে বাতিল করতে হয় কলকাতার শেষ বেলার অনুশীলন। এর ফলে শঙ্কায় আছেন দর্শকরা।

চেন্নাইয়ের আজকের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আকাশ খানিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা পাঁচ শতাংশ। ম্যাচের সময় তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া, এবারের আসরে রাখা হয়েছে রিজার্ভ ডে। তাই, আজ একান্তই ম্যাচ শেষ করতে না পারলে খেলা গড়াবে রিজার্ভ ডেতে। যেটি অনুষ্ঠিত হবে আগামীকাল।

আইপিএলের নিয়ম অনুযায়ী, আগের দিন যেখানে শেষ হবে, রিজার্ভ ডেতে সেখান থেকে ম্যাচ শুরু হবে। রিজার্ভ ডেতেও খেলা বৃষ্টির কারণে শেষ হতে না পারলে প্রথমে বৃষ্টিআইনের প্রয়োগ ঘটবে। সেই সুযোগ না তৈরি হলে, শিরোপা উঠবে কলকাতার হাতে। গ্রুপপর্বে সবার শীর্ষে থাকায় কেকেআর এই সুবিধা পাবে। যদিও, সার্বিক অবস্থা বিবেচনায় চেন্নাইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com