1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

ভারতের গুজরাটের গেমিং জোনে আগুন, ৯ শিশুসহ নিহত ২৭

  • আপডেটের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৯০ বার ভিউ

বিশেষ সংবাদ:

ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৯ শিশুসহ ২৭ জন মারা গেছে। রোববার (২৬ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাজকোটের সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের শনাক্ত করা কঠিন। ইতোমধ্যে, গেমিং জোনের মালিকদের পুলিশ আটক করেছে।

এদিকে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পাটেল। ঘটনার পরপরই শহরের সব গেমিং জোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের দুঃখ আমি বুঝতে পারছি। আহতদের জন্য প্রার্থনা করি’। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এ ঘটনায় শোক জানিয়েছেন।

তথ্যসূত্র- যমুনা টিভি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com