1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

রাতে ১৩৫ কি.মি. গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল

  • আপডেটের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৬৯ বার ভিউ

বিশেষ সংবাদ:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে রূপ নিয়েছে। এটি আজ রোববার রাতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরর (আইএমডি)। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানায়।

আইএমডির পক্ষ থেকে রোববার সকালে বলা হয়, ঘূর্ণিঝড়টি সম্ভবত পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং খেপুপাড়া দিয়ে উপকূলে প্রবেশ করবে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনও কখনও এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির কারণে পশ্চিমবঙ্গ, উপকূলীয় বাংলাদেশ, ত্রিপুরা এবং উত্তর-পূর্ব রাজ্যের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এর আগে গতকাল শনিবার রাতে ব্রিফিংয়ে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমাল এখন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার দুপুরের পর এর অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। সন্ধ্যায় এর কেন্দ্র উপকূল অতিক্রম করতে পারে ।

ঘূর্ণিঝড় সতর্কতায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অদিধপ্তর। উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।

উপকূলীয় জেলাগুলোর দ্বীপ ও চর এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com