1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

ফেনীর ৩টি উপজেলার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৫৬ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ফেনীর ৩টি উপজেলার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় লাভ করেছে।

বিজয়ীদের মাঝে ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে পূনঃরায় শুসেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলায় পূনরায় চেয়ারম্যান পদে জহির উদ্দিন মাহমুদ লিপটন ও দাগনভূঞা উপজেলায় চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিদারুল কবির রতন।

ফেনী সদরে ভাইস চেয়ারম্যান পদে এ কে শহীদ উল্লাহ খন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার, সোনাগাজীতে সাখাওয়াতুল হক বিটু, দাগনভূঞায় মহি উদ্দিন হায়দার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় সোনাগাজীতে খোদেজা খানম ও দাগনভূঞায় রাবেয়া আক্তার রাবুকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকের শুসেন চন্দ্র শীল। তিনি ২,১৩,৮৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের মনজুর আলম পেয়েছেন ৭,৩০৯ ভোট। সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দোয়াত কলম প্রতীকের জহির উদ্দিন মাহমুদ লিপটন। তিনি ৮৬,১৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের মো. মজিবুল হক পেয়েছেন ৭০৯ ভোট। এছাড়া দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন। তিনি ১,১৭,১৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকের বিজন ভৌমিক পেয়েছেন ৩১৬৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ফেনীর ৩ উপজেলায় অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com