1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

হত্যা ও অস্ত্রসহ ১৯ মামলার দুর্ধর্ষ পলাতক আসামি মোঃ মহসিন সহ ৩ জন ডাকাত’কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৯১ বার ভিউ

বিশেষ সংবাদ:

পৃথক অভিযানে হত্যা ও অস্ত্রসহ ১৯ মামলার দুর্ধর্ষ পলাতক আসামি মোঃ মহসিন @ মইস্যা সহ ৩ জন ডাকাত’কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
অদ্য ০১ জুন ২০২৪ খ্রিঃ তারিখে চট্টগ্রাম মহানগরীতে পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে হত্যা ও অস্ত্র সহ ১৯ মামলার দুর্ধর্ষ পলাতক আসামি মোঃ মহসিন @ মইস্যা সহ ৩ জন ডাকাত’কে আটক করতে সক্ষম হয়।
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-৬(২)১৮, জিআর -৪৯/১৮, ধারা-১৪৭/১৪৮/১৪৯/
১৮৬/১০৯ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি মহসিন @ মইস্যা চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা পাঠানপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০১ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক ০০১৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মহসিন @ মইস্যা (৩৫), পিতা-নুরুল আলম, সাং-পূর্ব বাকখালী, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্নগোপন করে আসছিল। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি মহসিন @ মইস্যা এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হত্যা, অস্ত্র এবং হত্যা চেষ্টা সংক্রান্তে সর্বমোট ১৯টি মামলার তথ্য পাওয়া যায়।
এছাড়াও র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হালিশহর থানার মামলা নং-১১(১০)২৩, জিআর-২৩৪/২৩, ধারা-৩৯৯ পেনাল কোড ১৮৬০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি অনিকুল ইসলাম অনিক চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ধোপাপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০১ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ২। অনিকুল ইসলাম অনিক (৩৩), পিতা-নুর মোহাম্মদ, সাং-মধ্যম হালিশহর ধোপাপাড়া, থানা-হালিশহর, চট্টগ্রাম মহানগরী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে বর্ণিত মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি অনিকুল ইসলাম অনিক এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এবং পাহাড়তলী থানায় চুরি-ছিনতাই ও ডাকাতি সংক্রান্তে সর্বমোট ০৭টি মামলার তথ্য পাওয়া যায়।
এছাড়াও অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার মামলা নং-০৮(৮)২০১২, জিআর-৯২৪/১২, ধারা-৩৯৯ পেনাল কোড ১৮৬০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আরিফ @ আরিফ মইনুদ্দিন চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন পানিরকল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০১ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক ০২১৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ৩। মোঃ আরিফ @ আরিফ মইনুদ্দিন (৪০), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-পশ্চিম বরঘোনা, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্নগোপন করে আসছিল। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফ @ আরিফ মইনুদ্দিন এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এবং চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় চুরি-ছিনতাই এবং অস্ত্র আইন সংক্রান্তে সর্বমোট ০৩টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, বাঁশখালী এবং মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com