1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

নেপালে আটক সিয়ামকে জেরা করবে ভারতের পুলিশ জানালো ডিবি প্রধান হারুন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৯৪ বার ভিউ

বিশেষ সংবাদ

কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

গোয়েন্দা পুলিশের (ডিবি) এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

গতকাল আদালতে আবেদন করেছিলেন ডিবির সিনিয়র সহকারী কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

আবেদনে বলা হয়, সিয়ামকে নেপালে আটক করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সিয়ামকে বাংলাদেশে ফিরিয়ে আনা সহজ হবে।

আদেশে ম্যাজিস্ট্রেট ইন্টারপোলের মাধ্যমে নেপাল পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানার একটি কপি পাঠানোর নির্দেশ দেন।

কলকাতার নিউটাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর সিয়াম নেপালে পালায় বলে পুলিশ জানায়।

তদন্তকারীরা বলছেন, ভোলার ছেলে সিয়াম এমপি হত্যা মিশন পরিচালনাকারী আমানউল্লাহ ওরফে শিমুল ভূঁইয়াকে সহযোগিতা করে।

সিয়াম এমপির মরদেহ কেটে টুকরো করেছে বলেও জানান তদন্তকারীরা।

গত ২৫ মে এক চিঠিতে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শককে অবহিত করে।

নেপালে সিয়ামের গ্রেপ্তার বা আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, তাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমানে নেপালে অবস্থান করছেন ডিবি প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে একটি দল।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনার। তার নিখোঁজের বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হলে দুই দেশের পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করে।

পরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পুলিশ জানায়, এমপি আনারকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে আনারের পুরোনো বন্ধু যুক্তরাষ্ট্রপ্রবাসী আক্তারুজ্জামানকে শনাক্ত করে পুলিশ।

দুই দেশের পুলিশ জানায়, স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দ্বের জেরে আক্তারুজ্জামান এমপি আনারকে হত্যার জন্য আমানউল্লাহকে ভাড়া করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com