1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আগামীকাল বেনজীর দুদকে যাচ্ছেন না, সময় চাইলেন

  • আপডেটের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৫৪ বার ভিউ

বিশেষ সংবাদ:

আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) পুলিশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার কথা ছিল। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করা হয়েছিল।
কিন্তু আজ বুধবার (৫ জুন) বিকেলে আইনজীবীর মাধ্যমে বেনজীর সময়ের আবেদন করেন বলে সাংবাদিকদের জানান দুদকের কমিশনার জহুরুল হক।
বেনজীরের স্ত্রী-সন্তানদের রোববার (৯ জুন) দুদক কার্যালয়ে তলব করা হয়েছিল।

এদের ক্ষেত্রেও সময় চাওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে হাজির হতে পারবেন না জানিয়ে দুদকে আবেদন করেছেন বেনজীর। আবেদনের প্রেক্ষিতে দুদক ১৫ দিন পর্যন্ত সময় দিতে পারে।
বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের তলবের বিষয়টি গত ২৮ মে জানায় দুদক।
এর আগে দুদক কমিশনার জানান, আইনে সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে।

তথ্যসূত্র-news24bd.tv/ডিডি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com