1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

কেরানীগঞ্জে আন্তঃ জেলা ডাকাত দলের ১৪সদস্য গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ:

ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, আনোয়ার দেওয়ান (৪২), ছাব্বির হাতকাটা ছাব্বির ওরফে স্বপন (৫২), মন্দু মৃধা ওরফে মন্টু (৪৫), কামাল খাঁ (৪২), কালু হাওলাদার (৪৪), মনির হোসেন মোল্লা (৪১), সেলিম ব্যাপারী (৬০), চাঁন শরীফ শেখ (৫০), ওমর ফারুক মাদবর (২৩), সুমন মোল্লা (৪০), নুরে আমিন ওরফে জুয়েল (৪২), সোলেমান সুমন ঢালী (৫০), কাজল দেবনাথ (৪৭) ও মাহাবুব মুখা (২৩)। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ তার কার্যালয়ে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতেরা দিনে দিনমজুরের কাজ করেন আর রাতে হয়ে ওঠেন দুর্ধর্ষ ডাকাত।ওদের কেউ পেশায় রাজমিস্ত্রি, কেউ ভ্যানগাড়ি চালক , কেউ সবজি বিক্রেতা, কেউ ফেরিওয়ালা । তারা দিনের বেলায় একেকজন একেক পেশায় থাকলেও রাতের বেলা হয়ে ওঠে অস্ত্রধারী দুর্ধর্ষ ডাকাত। তারা দিনের বেলা পেশার ফাঁকে ফাকে রাতে ডাকাতি করার খোঁজ খবর নেয়। তারা দিনের বেলার পেশা পাল্টে রাতে হয়ে ওঠে একেকজন ভয়ঙ্কর ডাকাত। তারা মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টার্গেট অনুযায়ী বিভিন্ন এলাকায় রাস্তায় ও বাসা বাড়িতে ঘুরে ঘুরে ছিনতাই-ডাকাতি করে থাকে।

গত ৪ মে পুরাতন বাক্তারচর ও ১৮ মে আরাকুল এলাকায় ডাকাতির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতের কাজে সরাসরি জড়িত থাকায় কেরাণীগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়নগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও কামরাঙ্গীরচরসহ ডিএমপির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সকলেই পেশাদার অপরাধী। গ্রেফতারকৃত তাদের অনেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com