1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই

  • আপডেটের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৬১ বার ভিউ

বিশেষ সংবাদ:

শ্রীপুরের নয়নপুর এলাকায় র‌্যাব পরিচয়ে ফেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক কারখানার তিন ব্যক্তির কাছ থেকে ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা।

শুক্রবার কারখানার ব্যবস্থাপক সৈয়দ আব্দুস সামাদ বাদী হয়ে ৪-৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীর নামে শ্রীপুর থানায় মামলা করেছে। তবে এখন পর্যন্ত টাকা উদ্ধার কিংবা দুষ্কৃতকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কারখানার হিসাবরক্ষক সৈয়দ সাইদুর রহমান, ফিলিং ইনচার্জ মো. নজরুল ইসলাম ও গাড়িচালক আব্দুর রহিম নয়নপুর বাজার ডাচ-বাংলা ব্যাংক থেকে ১৯ লাখ ৪৫ হাজার টাকা উত্তোলন করে প্রাইভেটকারযোগে ওই ফ্যাক্টরির উদ্দেশে রওনা দেন। বিকাল সাড়ে ৪টার দিকে কারখানার ৩নং গেটে আসামাত্রই র্যাবের পোশাক পরিহিত একটি নোয়া মাইক্রোবাস নিয়ে ৪-৫ জন দুষ্কৃতকারী তাদের প্রাইভেটকারের গতি রোধ করে। পরে পিস্তল ও লাঠির ভয় দেখিয়ে টাকা বহনকারী কারখানার ওই তিন ব্যক্তিকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে রাজেন্দ্রপুর এলাকায় গিয়ে তাদের কাছ থেকে ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে রাজেন্দ্রপুর এলাকায় জঙ্গলে ফেলে রেখে চলে যায়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন যুগান্তরকে জানান, এ ঘটনায় কারখানার ব্যবস্থাপকের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা হয়েছে। টাকা উদ্ধার এবং দুষ্কৃতকারীদের গ্রেফতার তথ্যপ্রযুক্তির মাধ্যমে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

তথ্যসূত্র যুগান্তর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com