1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ এ টিলা ধসে ৩ জন নিহত হয়েছে

  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩১৬ বার ভিউ

বিশেষ সংবাদ:

সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে ২ ভাইয়ের পরিবারের ৬ সদস্য মাটিচাপা পড়েন। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে ৩ জনকে উদ্ধার করা গেলেও বাকি ৩ জনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার ভোর ৬টার দিকে টিলাটি ধসে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মাটিচাপা পড়া ৩ জনকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধার কাজে তাদের সহায়তা করার জন্য সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে টিলা ধসের খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিসিকের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, টিলার পাদদেশে আব্দুর রহিম ও তার ভাই আব্দুল করিম পরিবার নিয়ে বসবাস করতেন। তারা স্থানীয় বাসিন্দা। ভোর ৬টার দিকে বৃষ্টির সময় টিলা ধসে ঘরের উপর পড়ে গেলে তারা চাপা পড়েন।

তিনি আরও জানান, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আব্দুর রহিমের পরিবারকে উদ্ধারি করলেও আব্দুল করিম, তার স্ত্রী ও ছেলে আটকা পড়েন। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয়া উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার কাজে সেনাবাহীনির একটি দল ও কাজ করছে ।

এদিকে রাস্তা ছোট হওয়ায় মাটি কাটার কোনো যন্ত্র নিয়ে ঘটনাস্থলে যেতে পারেনি উদ্ধারকারী দল। ফলে হাত দিয়ে মাটি কেটে উদ্ধার কাজ পরিচালনা করতে হচ্ছে।

সিলেটের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে দুটি আধাপাকা ঘরের ওপর পড়ে। এর মধ্যে একটি ঘর পুরোটাই মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com