1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

মাদারীপুরে খামারে আগুন, পুড়ে মরল ১৩ গরু

  • আপডেটের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২১২ বার ভিউ

বিশেষ সংবাদ:

মাদারীপুরে-খামারে-আগুন-পুড়ে-মরল-১৩-গরু মাদারীপুরের শিবচরে মধ্যরাতে একটি গরুর খামারে আগুন লেগে ১৩টি গরু মারা গেছে।

খামারের মালিক মিলন মুন্সি বলেন, ‘গত বছর গরুগুলো কিনেছিলাম। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। আজকে বিভিন্ন হাটে গরুগুলো বিক্রির কথা ছিল।’

মাদারীপুরের শিবচরে মধ্যরাতে একটি গরুর খামারে আগুন লেগে ১৩টি গরু মারা গেছে। একপর্যায়ে ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের মুরগির খামারেও।

খামারির দাবি, এতে অন্তত সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে।

উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা বাজার এলাকায় মঙ্গলবার রাত তিনটার দিকে মিলন মুন্সির গরুর খামারে প্রথমে আগুনের ঘটনা ঘটে। পরে ওই আগুন একই ব্যক্তির মুরগির খামারে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খামারে ১৪টি গরু বাঁধা ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি গরুর রশি কেটে দেয়া সম্ভব হয়। বাকিগুলো পুড়ে মারা যায়।

খামারের মালিক মিলন মুন্সি বলেন, ‘গত বছর গরুগুলো কিনেছিলাম। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। আজকে বিভিন্ন হাটে গরুগুলো বিক্রির কথা ছিল।’

তিনি জানান, খামারে ১৩টি গরুসহ প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে। তার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

এদিকে ওই আগুনের কোনো কারণ নিশ্চিত না হওয়া গেলেও এলাকাবাসী ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি নাশকতা কিনা তাও খতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সকালে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com