1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী

  • আপডেটের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩২৮ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন :

সোনাগাজীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী আলি আক্কাস রনি। বুধবার সকালে পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় স্ত্রী সিথিয়া আক্তার খুশবুকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ স্বামীকে সাথে নিয়ে স্ত্রীর মরদেহ উদ্ধার করে
আক্কাস আলী রনি ও সিনথিয়া ইসলাম খুশবুর বাড়ী বরিশালের ভোলায়। তবে দু’জনের পরিবার বসবাস করে ঢাকায়। পরিবারের অমতে তারা সাম্প্রতিক সময়ে বিয়ে করে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাস করছিলেন। পৌর শহরে ব্যবসা করতেন রনি।এ তথ্য নিশ্চিত করেছেন সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায়।

ওসি জানান, গত দুই বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের পারিবারিক নানা অভাব অনটন ও ঝগড়া চলছিল। মঙ্গলবার রাতে তরকারি আনাকে কেন্দ্র করে তাদের মধ্যে আবারো ঝগড়া শুরু হয়। তারা সারারাত ঝগড়া করেন। ঝগড়ার একপর্যায়ে ভোরে খুশবুকে গলায় বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন রনি।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে থানার সামনে এসে রনি এক পুলিশ সদস্যকে বলেন, তিনি স্ত্রীকে হত্যা করেছেন। পুলিশ সদস্য সঙ্গে সঙ্গে বিষয়টি ওসিকে অবহিত করেন।

তাৎক্ষণিকভাবে ওসি ঘটনাটি শুনে রনিকে নিয়ে ঘটনাস্থলে গেলে সত্যতা পান। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল করে। খুশবুর হাতে গলায় কানে কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। খুশবুর পরিবারকে খবর দেয়া হয়েছে বলে জানান ওসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com