1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ

  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২২০ বার ভিউ

বিশেষ সংবাদ:

নেপালের বিপক্ষে ম্যাচ জিতে দেশবাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চেয়েছিল টাইগাররা। ব্যাটিংয়ে কিছুটা ধুকলেও ম্যাচ জিতে ইতিহাস গড়েছে তারা। তিন ম্যাচ জিতে পৌঁছে গেছে টুর্নামেন্টের পরের রাউন্ডে অর্থাৎ সুপার এইটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে টাইগারদের তিন ম্যাচ জয়ের প্রথম রেকর্ড এটি।

সুপার এইটের সাতটি দল নিশ্চিত ছিল আগেই। আজ নেপালের বিপক্ষে ২১ রানের জয়ে অষ্টম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করলো বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছিল ‘ডি’ গ্রুপে। এই গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ গ্রুপ ‘ডি’ থেকে বাছাই দল শ্রীলঙ্কার পরিবর্তে সুপার এইটে উঠেছে বাংলাদেশ।

সুপার এইটে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘১’-এ। সেখানে সাকিব-তামিমদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। গ্রুপ ‘২’-এ আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলো কবে, কোথায় ও কার বিপক্ষে; তা জেনে নেয়া যাক।

২১ জুন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (অ্যান্টিগা)

১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ। আরও দুদিন পর বাংলাদেশ খেলবে তাদের প্রথম ম্যাচ। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

২২ জুন, প্রতিপক্ষ ভারত (অ্যান্টিগা)

পরপর দুদিন দুটি খেলা টাইগারদের। একই ভেন্যুতেই ২২ জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে শান্তরা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

২৫ জুন, প্রতিপক্ষ আফগানিস্তান (সেন্ট ভিনসেন্ট)

রশিদ খানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে সেন্ট ভিনসেন্টে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। এ মাঠ বাংলাদেশের পরিচিত। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ এখানেই খেলেছে হাথুরু বাহিনী।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। প্রথম সেমিফাইনাল হবে আগামী ২৭ জুন ত্রিনিদাদে, বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে একই দিন গায়ানায়, রাত ৮টা ৩০ মিনিটে। উল্লেখ্য, ভারত সেমিফাইনালে গেলে তারা দ্বিতীয় সেমিফাইনালে খেলবে।

বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুন, বার্বাডোজে। ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com