1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

কোট সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানালো ছাত্রদল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২১৫ বার ভিউ

বিশেষ সংবাদ:

ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি আতিকুর রহমান রাসেলকে গত ১ জুলাই আজিমপুর এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে ছাত্রদল। এরপর থেকে তার আর কোনো হদিস না পাওয়ায় বৃহস্পতিবার (১১ জুলাই) তার বাবাবে নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, রাসেলের নামে কোনো মামলা নেই, কোনো ওয়ারেন্ট নেই। বিনা কারণে তাকে গুম করা হয়েছে। বারবার আমাদের ভাইদের গুম করা হয়েছে। আজ অবধি আমরা তাদেরকে পাইনি। রাসেলের সন্ধানে ছাত্রদল রাজপথে থাকবে, আমরা আমাদের ভাইদের অবশ্যই প্রতিশোধ নেব।

ছেলের সন্ধান দাবি করে রাসেলের বাবা আবুল হোসেন সরদার ভারাক্রান্ত কণ্ঠে বলেন, আমি আজকে ১১দিন যাবত খুব অসুস্থ, খাওয়া-দাওয়া করতে পারছি না। আমার দুইটা ছেলে একটা বিদেশে থাকে। আর এটা ঢাকায় থেকে পড়াশোনা করে। আমি লালবাগ থানায় ২ তারিখ জিডি করেছি। ছেলের মোবাইল বন্ধ। তার কোনো সন্ধান পাইনি, কেউ সন্ধান দেয়নি। পুলিশের উচ্চ পর্যায়েও গিয়েছি। ফলাফল শূন্য।

আবুল হোসেন বলেন, আমার ছেলে ১১ দিন ধরে কোথায় আছে, কী খায়- আমি জানি না। আমি সন্তানকে আমার বুকে ফেরত চাই। আমি জানি না, আমার বাবার কী করেছে? কী অপরাধ আমার বাবার? আমার ছেলে আজিমপুর থেকে নিখোঁজ হয়েছে। আমি প্রশাসনের কাছে আমার ছেলেকে ফিরিয়ে দেয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই।

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, অনতিবিলম্বে রাসেলকে আমাদের মাঝে যদি ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আগামী ২-১ দিনের মধ্যেই ঢাকাসহ সারাদেশে এর প্রতিবাদে আন্দোলন শুরু করব।

এদিকে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে তাতে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ছাত্রদল। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা কলেজের যেসকল নেতৃবৃন্দ কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলছি, আপনাদের কলেজের সহপাঠী আতিকুর রহমান রাসেলকে ‍গুম করা হয়েছে, তার সন্ধানেরও দাবি জানাবেন- সেটা আমরা প্রত্যাশা করি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা কলেজ শাখার সভাপতি শাহীনুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলহাস মিয়া।

তথ্যসূত্র- সময়ের আলো

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com