1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

সারাদেশের ন্যায় ফেনীতে আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৮৭ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । আয়োজন করা হয় জেলা প্রশাসন ফেনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উদ্যোগে । অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন ফেনী জেলার জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার অনুষ্ঠানে অন্যান্য র মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার উপ-পরিচালক সৌমেন মন্ডল । বেলুন উড়ানোর পরে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সমন্বয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ের চারপাশে প্রদক্ষিণ করে । পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মূলত ২৬ শে জুন আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী দিবস সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ জুলাই ২০২৪ সারাদেশে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি পালন করা হয় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় । অনুষ্ঠানের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার উপ পরিচালক সৌমেন মন্ডল তিনি বলেন ফেনী জেলার ছয়টি উপজেলার মধ্যে চারটি উপজেলা হচ্ছে সীমান্ত বেষ্টিত। যার কারনে এ জেলায় মাদকের উপস্থিতি অনেক বেশি । মাদকের উপস্থিতি বেশি হওয়ার কারণে এখানে মাদক গ্রহনকারী আরো অনেক বেশি । ফেনী জেলাতে মোট ছয়টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে এগুলো সবগুলোই ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত । সরকারি কোনো উদ্যোগ এখানে নেই । তারপরও আমরা এগুলোর সাথে সমন্বয় সাধন করে কাজ করে যাচ্ছি । এ ছয়টি নিরাময় কেন্দ্র থেকে এ পর্যন্ত ২০০ জনের অধিক মানুষ সুস্থ হয়ে ফেরত গেছে ।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের একাউন্টিং এর ছাত্রী সানজানা সোবাহান । অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদকাসক্ত অবস্থা থেকে সুস্থ হয়ে ফেরত আসা জনাব আলাউদ্দিন । বক্তব্য রাখেন ছাগলনাইয়া ইয়ুথ সোসাইটির সভাপতি এম.এন.কে. রুবেল । আরো বক্তব্য রাখেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র শিকড়ের পরিচালক জালাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফেনী জেলা প্রশাসকমুছাম্মৎ শাহীনা আক্তার । তিনি অনুষ্ঠানে আগত সাংবাদিক ,ছাত্র-ছাত্রী , সমাজসেবক , বিজিবি সদস্য সহ সকলকে ধন্যবাদ জানান । এত সুন্দর অনুষ্ঠান করার জন্য তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানান । তিনি বলেন শুধু আলোচনা করলেই হবে না । এখানে সবাই যে আলোচনা করেছে এবং এই যে লিফলেটে যা লেখা আছে তা আমাদেরকে বাস্তবায়নের জন্য সচেষ্ট হতে হবে । তিনি বলেন ফেনী কোর্টে মাদকদ্রব্য সংক্রান্ত মোট মামলা রয়েছে ৩৪৫৪ টি । এখান থেকেই অনুমান করা যায় ফেনীতে মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে মূলত যারা মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত তাদের টাকার লোভের কারণে এ ব্যবসা বন্ধ করা যাচ্ছে না । আমরা সামাজিকভাবে প্রতিহত করার মাধ্যমে এ মাদকাসক্ত সমাজ থেকে অবশ্যই পরিত্রান পেতে পারি । কারন আমরা বীরের জাতি । যদি আমরা আমাদের সমাজে নীতি নৈতিকতার চর্চা বৃদ্ধি করি তাহলে অবশ্যই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব । এজন্য অবশ্যই আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে । মাননীয় জেলা প্রশাসকের বক্তব্যের পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com