1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ঢাকা ও চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতা কর্মীদের উপর ছাত্রলীগের হামলা

  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৬৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন । আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে । গতকালকের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ অবস্থান কর্মসূচি ঘোষণা করে। একই স্থানে ছাত্রলীগ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকেরা সকাল ১১ টা থেকে রাজু ভাস্কর্যের সামনে ঝড় হতে থাকে । বিকেল তিনটা পর্যন্ত তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল । বিকাল ৩ঃ০০ টা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান গ্রহণের জন্য চেষ্টা চালাতে থাকে । এর জেরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । চানখোরপুল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, বিজয় ৭১ হল, মধুর ক্যান্টিন , ঢাকা মেডিকেল কলেজ অর্থাৎ পুরো ক্যাম্পাসে সংঘর্ষ ছড়িয়ে পড়ে । এতে সাধারণ শিক্ষার্থীদের ২০০ জনের অধিক আহত হয় । আহতদের ঢাকা মেডিকেল কলেজ এ ভর্তি করা হয় । তিনজনকে আইসিইউতে ভর্তি করা হয় । রাত আটটা নাগাদ পুনরায় সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য এলাকায় সংঘটিত হতে থাকে এবং স্লোগান দিতে থাকে । শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়েছে এবং বিভিন্ন হলের সামনে থেমে থেমে সংঘর্ষ চলছে ।সাধারণ শিক্ষার্থীরা ভি.সি., প্রো-ভিসি, প্রোক্টর ও হল প্রভোষ্টদের পদ ত্যাগ দাবি করেছেন ।
এ দিকে চট্টগ্রামের ষোলশহর এলাকাতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে ও আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ হামলা চালানোর খবর পাওয়া গেছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com